অপরাধ

গফরগাঁওয়ে গৃহবধূর লাশ উদ্ধার

আশরাফ আলী ফারুকী, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ের তেঁতুলিয়া গ্রাম থেকে পারভীন আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ৪০তম বিসিএসে উত্তীর্ণ ১৯৬৩

বুধবার (৩০ মার্চ) সকালে মহিলার লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত মহিলা তেঁতুলিয়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি গৃহ পরিচারিকার কাজ করতেন।

নিহতের ভাই নিজাম উদ্দিন বলেন, আমার বোন পারভীন আক্তারের সাথে লিটন মিয়ার প্রায় ৩০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তানও আছে। কিছু দিন আগে এক মেয়ে ও এক ছেলের বিয়ে হয়েছে। পারিবারিকভাবে প্রায় সময় আমার বোন সাথে বোন জামাইয়ের মনোমালিন্য হত। কিছুদিন আগেও মনোমালিন্য হয়। বোনের স্বামীর বাড়ির প্রতিবেশিদের কাছ থেকে বোনের মৃত্যুর সংবাদ শুনে বুধবার সকালে ছুটে আসি। এসে জানতে পারি গত মঙ্গলবার রাতে বোনের মৃত্যু হয়েছে। বোনের লাশ দেখতে গেলে ভগ্নিপতি লিটন মিয়া লাঠি নিয়ে তেড়ে আসে। এতে আমাদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

আরও পড়ুন: দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তড়িঘড়ি করে মহিলার লাশ দাফনের প্রস্তুতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।লাশের প্রাথমিক সুরতহাল দেখে সন্দেহ হয়। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাই ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা