অপরাধ

মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের চোরাই ডিজেলসহ আটক ১

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ জালাল মোড়ল নামে একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: অনন্ত হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

বুধবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন। আটক জালাল শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, বুধবার রাত দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করায় জালাল মোড়লকে আটক করা হয়। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন কাজের জন্য পদ্মা নদীতে চায়নাদের অসংখ্য ড্রেজার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান চলাচল করছে। সে সব নৌযান থেকে দীর্ঘদিন ধরে জালাল শেখ চোরাই ডিজেল ও মবিল ক্রয় করে বেশি মূল্যে বাজারে বিক্রি করে আসছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা

তিনি আরও বলেন, আটক হওয়া ব্যক্তির একটি ট্রাক থেকে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া বুধবার দুপুরে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা