অপরাধ

রাজধানীতে অভিযান, গ্রেফতার ৭৪ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানী জুড়ে মাদক বিরোধী অভিযানে ৭৪ জনকে গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে নেশাজাতীয় ইনজেকশন, ইয়াবা, ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ বেশ কয়েকজন রয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) নিয়মিত মাদক বিরোধী অভিযানে ভোর ৬ টা থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত এ অভিযানে মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩২ হাজার ৫৭৫ পিস ইয়াবা বড়ি, ২৫.৫ গ্রাম ১৮৪ পুরিয়া হেরোইন, ৫ কেজি ১৮৫ গ্রাম ৬৫ পুরিয়া গাঁজা, ৫৪ বোতল ফেনসিডিল, ১৩.৫ লিটার দেশিমদ ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারে প্রদীপ-লিয়াকত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭ টি মামলা করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা