অপরাধ

নাটোরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে ১৩৭ পিস ইয়াবাসহ মোঃ হাবিবুর রহমান ঠান্ডু (৪৪) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মোঃ হাবিবুর রহমানের পিতার নাম মৃত মকবুল হোসেন। তার গ্রামের বাড়ি নলডাঙ্গা উপজেলার দিয়ার কাজিপুর এলাকায়।

সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ প্রেরিত এক বার্তায় র‌্যাব জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে একটি মাদক বিরোধী অভিযানে নাটোর জেলার সদর থানার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামে জনৈক মোঃ আলমগীর ফকিরের রাইচ মিলের সামনে কাঁচা রাস্তার উপরে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল, ২টি সিমকার্ড ও ১টি মেমোরি কার্ড মোঃ হাবিবুর রহমান ঠান্ডুকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি মোঃ হাবিবুর রহমান ঠান্ডু জব্দকৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলেও জানায় র‌্যাব।

আরও পড়ুন: শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা