স্বর্ণেরবার উদ্ধার (ছবি: সংগৃহীত)
অপরাধ

জুসের প্যাকেটে আড়াই কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি জুসের প্যাকেট থেকে আড়াই কেজি সোনা পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দর থানায় ঢাকা কাস্টমসের পক্ষ থেকে একটি মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই নারগিস।

পুলিশের এ কর্মকর্তা জানান, স্বর্ণের বারগুলো পরিত্যক্ত হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কোনো আসামির বিষয়ে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: পাহাড়ে চিরুনি অভিযান

বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ২ এবং ৩ নম্বর লাগেজে বেল্টের কাছে চেয়ারের নিচ থেকে একটি পরিত্যক্ত জুসের প্যাকেট দেখতে পায় প্রিভেন্টিভ দল। পরে প্যাকেটটি স্ক্যান করলে এর ভেতর স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে প্যাকেটটি খুলে সেখানে ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বার ১১৬ গ্রাম ওজনের যার মোট ওজন দুই কেজি ৫৫২ গ্রাম।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা