সড়ক দুর্ঘটনার প্রতিকী ছবি (ছবি-সংগৃহীত)
অপরাধ

বনশ্রীতে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বনশ্রীতে ফরাজী হাসপাতালের সামনে তেলবাহী লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। লরিচালক ও তার সহকারীকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।

আজ ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর আবু নাসেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার জানান তিনি আগেই মারা গেছেন।

আবু নাসেরকে হাসপাতালে নিয়ে যান রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার। তিনি সংবাদ মাধ্যমকে জানান, আমরা সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আবু নাসের চিটাগাং বুল হোটেলের ম্যানেজার হিসাবে চাকরি করছিলেন। সকালে তিনি মোটরসাইকেলে ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে যায়। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, আমরা এই ঘটনায় লরিচালক নুরুল ইসলাম (৪০) ও তার সহকারী ইমরান হোসেনকে (২২) আটক করেছি। লরিটিও (নারায়ণগঞ্জ-ঢ-০১-০০৩০) জব্দ করা হয়েছে।

নিহত আবু নাসের অ্যাপাচি আরটিআর (ঢাকা মেট্রো-ল-৫৬-৭৯৬১) মোটরসাইকেল চালাচ্ছিলেন।

আরও পড়ুন: বিশ্ব ক্যানসার দিবস আজ

ওসি আরও জানান, তিনি সাভারের আমিনবাজার মানিক নগর এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। তারা বাবার নাম আবু তাহের।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা