অপরাধ

নাটোরে ১৩৭ টুকরো ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে ১৩৭ টুকরো ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধলা গ্রামে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে আটক করে র‌্যাব।

র‌্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্প প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লালপুর উপজেলার ধলা গ্রামে কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৩৭ টুকরো ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের হাতেনাতে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দকৃত নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছেন। এছাড়া আটককৃত ইমরান ও মামুনুর রশিদ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করে আসছিল।

এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা