শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী (ছবি: সংগৃহীত)
অপরাধ

শিল্পকলার ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ

অবৈধ উপায়ে শত কোটি টাকার সম্পদ অর্জন ও পাচার করার অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন তিনি। পরে দুদকের অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে চলতিম মাসের ৫ তারিখ লিয়াকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয়- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান কমিটি করেছে।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানের অংশ হিসেবে লিয়াকত আলীর কাছে এর আগে কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছিল। এগুলো হলো- ২০১৯-২০ অর্থ বছরে শিল্পকলা একাডেমি, ঢাকাতে বরাদ্দকৃত বাজেট ও ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র সম্বলিত নথির ফটোকপি, ২০২০-২১ অর্থ বছরে শিল্পকলা একাডেমি, ঢাকাতে বরাদ্দকৃত বাজেট ও ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র সম্বলিত নথির ফটোকপি এবং ২০২০-২১ অর্থ বছরে শিল্পকলা একাডেমির অব্যয়িত ৩৫ কোটি টাকা ৩০/৬/২০২১ তারিখে ব্যয়করণ সংক্রান্ত রেকর্ডপত্র। এছাড়া একই অর্থ বছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র সম্বলিত নথির ফটোকপি।

দুদক সূত্র জানায়, লিয়াকত আলী লাকীর কাছে ২০১৯-২০২০ অর্থ বছর থেকে ৩১/১২/২০২১ তারিখ পর্যন্ত ব্যয় সংক্রান্ত বিভিন্ন ভাউচার, ক্যাশ বই এবং শিল্পকলা একাডেমী নামীয় সোনালী ব্যাংক, সেগুনবাগিচা শাখা, ঢাকা থেকে ব্যাংক স্টেটমেন্টের কপিও চাওয়া হয়। গত সপ্তাহে লিয়াকত আলী লাকীর পক্ষে এসব নথিপত্র দুদকের সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা