ধর্ষণ 
অপরাধ

রেলস্টেশনে খালাতো বোনকে ধর্ষণ 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কি‌শোরগঞ্জে রেলও‌য়ের কর্মচা‌রী মাহমুদুল হাসান সাগরের বিরুদ্ধে খালাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরই মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে রেলও‌য়ে পু‌লিশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে কি‌শোরগঞ্জ রেলস্টেশ‌নের রেস্টহাউ‌জে এ ঘটনা ঘ‌টে। এদিকে ঘটনার পর থানায় মামলা হলেও অভিযুক্ত সাগরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তার বিরু‌দ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হ‌চ্ছে ব‌লে জা‌নিয়ে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

অভিযুক্ত সাগর রেলও‌য়ের প্র‌কৌশল বিভা‌গের চতুর্থ শ্রে‌ণির অস্থা‌য়ী কর্মচা‌রী। নির্যাত‌নের শিকার মে‌য়ে‌টি তার খালা‌তো বোন।

পু‌লিশ জানায়, ‌সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পঞ্চম শ্রে‌ণি পড়ুয়া ছাত্রী‌কে ‌স্টেশন এলাকার বাসা থে‌কে কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নের দ্বিতীয় তলায় ভিআইভি রেস্টহাউ‌জে ‌নি‌য়ে যায় রেলও‌য়ের চতুর্থ শ্রে‌ণির কর্মচা‌রী মাহমুদুল হাসান সাগর। এরপরে সেখানে নি‌য়ে ভেতর থে‌কে দরজা বন্ধ ক‌রে দেয়। এ সময় রেস্টহাউ‌জের টয়‌লে‌টে ধর্ষণ ক‌রে। পরে রাত ৮টার দি‌কে মে‌য়ে‌টির চিৎকার শু‌নে জিআর‌পি থানা পু‌লিশ ও স্টেশ‌নের লোকজন সেখা‌নে গি‌য়ে দ‌রজার ছিট‌কি‌নি ভে‌ঙে হাত-পা বাঁধা অবস্থায় মে‌য়ে‌টি‌কে উদ্ধার ক‌রে। এ সময় জানালা দি‌য়ে পা‌লি‌য়ে যায় সাগর।

এদিকে এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হ‌য়ে সোমবার (২০ সেপ্টেম্বর) রাতেই সাগ‌রের না‌মে রেলও‌য়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।


সনা নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা