অপরাধ

ময়মনসিংহে ভিজিডির ৮৪ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাচার করার প্রস্তুতিকালে ভিজিডির ৮৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলায় সোহাগী ইউনিয়ন পরিষদ থেকে ওই ৮৪ বস্তা চাল জব্দ করা হয়। এর মধ্যে ২১ বস্তা খোলা ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই ইউনিয়ন পরিষদ থেকে ইউপি সদস্য ফজলুল হকের সহায়তায় ভিজিডির চাল পাচার করা হচ্ছে বলে ইউএনওর কাছে অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ইউএনও সহকারী কমিশনার ভূমিকে ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন।

পরে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সহকারী কমিশনার ভূমি ও মহিলাবিষয়ক কর্মকর্তা ইউনিয়ন পরিষদে স্টোররুমে চালের বস্তা খোলা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। এ সময় ৮৪ বস্তা চাল জব্দ করা হয়। এর মধ্যে ২১ বস্তা খোলা ছিল।

এ বিষয়ে ইউএনও হাফিজা জেসমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে সহকারী কমিশনার ভূমি ও মহিলাবিষয়ক কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এ সম্পর্কে সহকারী কমিশনার ভূমি অনামিকা নজরুল জানান, অভিযুক্ত ইউপি সদস্য ফজলুল হক গা ঢাকা দিয়েছে। ৮৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সরকারি নির্দেশনায় ভিজিডির চাল বিতরণ করার আগেই মহিলাবিষয়ক কর্মকর্তাকে অবহিত করে বিতরণকারী কর্মকর্তার উপস্থিতিতে চাল বিতরণ করার নিয়ম। কিন্তু মহিলাবিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম ও বিতরণকারী কর্মকর্তা উপসহকারী কৃষি কর্মকর্তা আল মামুন চাল বিতরণের বিষয়ে কিছুই জানেন না।

অভিযুক্ত ইউপি সদস্য ফজলুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা