অপরাধ

খিলগাঁওয়ে ফল বিক্রেতার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে মো. রনি (৩০) নামের এক ফল বিক্রেতা গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় ৮২/২ দক্ষিণ গোড়ান পাঁচতলা ভবনের নিচতলা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষাণা করেন।

নিহত রনি নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার মৃত আজিমের ছেলে। তারা খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

রনির মা রানু বেগম জানান, আমি এবং আমার ছেলে দুজনে খিলগাঁওয়ের গোড়ান বাজারে ফলের ব্যবসা আছে । আমি ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাসার বাইরে যায়। এসময় রনির বোন দেখে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে রনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আমরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে দুপুর বারোটায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা আরও বলেন, ঠিক কি কারণে ফাঁস দিয়েছে বলতে পারছিনা। তবে গতরাতে আমি তাকে অপরিষ্কার পোশাক পরে দোকান করে বলে রাগ করেছিলাম। এছাড়া অন্য কোনো কারণ নেই বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানায় জানানো হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা