অপরাধ

দিনাজপুরে  ১০ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ আগস্ট) সকালে দিনাজপুর আদালতে তাদের সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (৮ আগস্ট) গভীর রাতে উপজেলার ঢেলুপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢেলুপাড়া গ্রামের আঃ আজাদ, জোনাব আলী, রেজাউল ইসলাম, শামসুজ্জোহা, আতিয়ার রহমান, আবু রায়হান, নাসির, মজনু, মিয়া, পল্লব মিয়া ও মশিয়ার রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ঢেলুপাড়া গ্রামে একদল লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, জুয়ার আখড়া থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ৫৯০ টাকাসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা