অপরাধ

সাভারে হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : সাভারের আমিনবাজার এলাকা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪। গতকাল রাত সাড়ে ১০টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিন বাজার শাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতক্ষীরা জেলার মো. মোশারফ হোসেন (৫৬) ও নড়াইল জেলার মো. মনিরুল ইসলাম ওরফে মনির কাজী (২৬)। তারা দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪, মিরপুরের এএসপি জিয়াউল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ এর ভিতরে অভিনব কৌশলে বহনকৃত ১ হাজার বোতল ফেনসিডিলসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশলে পিকআপের মাধ্যমে বহন করে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করার কথা স্বীকার করেছে। এএসপি জিয়াউল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর এমন অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা