অপরাধ

ছিনতাইকারীকে জাপটে ধরায় কলেজ শিক্ষার্থী খুন

নিজস্ব প্রতিবেদক : ছিনতাইকৃত মোবাইল ফেরত এবং আটকের উদ্দেশ্যে ছিনতাইকারীকে জাপটে ধরেছিলো কলেজছাত্র জিসান হাবিব (১৮)। সেটাই কাল হলো তার। জাপটে ধরার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ দিতে হলো এই শিক্ষার্থীকে। জিসানের সঙ্গে থাকা রুহুল আমিন (১৭) নামে আরেক স্কুলছাত্র আহত হয়।

রাজধানীর আব্দুল্লাহপুরে বুধবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খুন হওয়া জিসান হাবিবের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামে। তার বাবা আবুল বাশার সৌদি প্রবাসী। স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র ছিল সে। আর রুহুল আমিন ধামরাইয়ের ইসলামপুরে ইকরা মডেল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি ধামরাইয়ের পাঠানতলা এলাকায়।

৭ নভেম্বর জিসান নোয়াখালী থেকে ধামরাইয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার রাতে ফুপু আসমা বেগমের সৌদি যাওয়ার ফ্লাইট ছিল। জিসান আর রুহুল আমিন তাকে বিমানবন্দর পৌঁছে দিয়ে ক্লাসিক পরিবহনের একটি বাসে করে নবীনগর ফিরছিল।

বাসটি আবদুল্লাপুরে এসে থেমেছিল। সে সময় জানালার পাশে থাকা জিসানের হাত থেকে এক ছিনতাইকারী তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন বাস থেকে নেমে জিসান ও রুহুল ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলে। এসময় ছিনতাইকারীরা জিসানকে ও রুহুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। জিসানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা