অপরাধ

গোল্ডেন মনির ইস্যুতে রাজউকের ২ কর্মচারীকে জিজ্ঞাসা করলো দুদক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার হওয়া গোল্ডেন মনিরের অবৈধ সম্পদের অনুসন্ধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে কমিশনের উপ-পরিচালক সামছুল আলম ও সহকারী পরিচালক মামুন চৌধুরী এই দুইজনকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানায় দুদকের পরিচালক (জনসংসোগ) প্রণব কুমার ভট্টাচার্য। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, রাজউকের সিবিএ নেতা আবদুল জলিল, নিম্নমান সহকারী ও সিবিএ’র সাবেক নেতা মো. ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর উচ্চমান সহকারী ও রাজউক শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মালেককে তলব করা হলেও দুদকে উপস্থিত হননি তিনি।

জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের উপ-পরিচালক শামসুল আলম জানান, অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে চাই না।

১ ডিসেম্বর দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল আলম স্বাক্ষরিত নোটিশে তিনজনকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

রাজউকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম ও গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসুকে আগামী ৯ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ওই নোটিশেই হাজির হতে বলা হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ওরফে সোনা শফিক ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এমএ কাইয়ুমকে ১০ ডিসেম্বর হাজির হতে বলা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা