অপরাধ

রাজধানীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. সাকিল (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগ। সে কক্সবাজার থেকে ইয়াবা কিনে এনে ঢাকায় বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ( ৭ ডিসেম্বর) ডিএমপির গোয়েন্দা শাখার গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল থানার মালিবাগ চৌধুরী পাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাকিল কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট কিনে ঢাকায় এনে বিক্রয় করতেন। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদক মামলা রুজু হয়েছে বলেও জানায় পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা