অপরাধ

বন্ধুর মেয়েকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : বন্ধুর মেয়েকে ধর্ষণ মামলায় সবুজ মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর বনানীতে ২০১৭ সালের ১ আগস্ট এই ধর্ষণের ঘটনা ঘটে।

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোছা. কামরুন্নাহার এ রায় দেন।

আসামি সবুজ মিয়া ভুক্তভোগী শিশুটির বাবার বন্ধু ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ এ তথ্য জানান।

জানা যায়, ঘটনার দিন মেয়েটির বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে ছিল। এ সময় মেয়েটি বাড়িতে গৃহস্থলীর কাজ করছিল। সবুজ মেয়েটির বাবার সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে তখন ঘরে এসে শুয়েছিলেন। এ সময় থালা-বাসন পরিষ্কার করতে ওই মেয়ে বাইরে যেতে চাইলে তাকে জোর করে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে ওই লম্পট। ধর্ষণ শেষে হুমকি দিয়ে বলে এ ঘটনা কাউকে বললে তোকে মেরে ফেলব। এরপর প্রতিবেশী এক নারী সবুজকে ওই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। পরে মেয়েটি ওই নারী কাছে ধর্ষণের কথা খুলে বলে। এ সময় ওই নারী প্রতিবেশীদের সহযোগিতায় সবুজকে আটক করেন। পরে গণপিটুনি দিলে সবুজ ঘটনার কথা স্বীকার করেন।

এরপর ভুক্তভোগীর মা-বাবা বাড়ি ফিরলে সবুজকে পুলিশে দেয়। পরদিন মেয়েটির মা বাদী হয়ে বনানী থানায় সবুজকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত করে ২০১৮ সালের ২৯ মার্চ বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, ধর্ষণের শিকার শিশুটির পরনে সেলোয়ারে পাওয়া আলামত সবুজের ডিএনএর সঙ্গে সম্পূর্ণরূপে মিল রয়েছে। এরপর বিচারচলাকালে মামলায় ১১ সাক্ষীর সাত জন আদালতে সাক্ষ্য দেন। বিচারকাজ শেষ সোমবার আসামির বিরুদ্ধে এ রায় দেয়া হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা