জাতীয়

গরুর ট্রাকে মিলল ৪০ হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকায় গরুর ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এসময় মাদক বহন করা ট্রাকটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. ইউনুস হোসেন (৩৮)।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে গরু পরিবহনের ট্রাকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি, একটি মোবাইল ও চারটি গরু এবং মাদক বিক্রির নগদ টাকাসহ ইউনুসকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে আসছিল। রাজধানী ঢাকার মিরপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেটকার প্রভৃতি বাহনে ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে সরবরাহ করে আসছিল ইউনুস।

আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান মো. জিয়াউর রহমান। এ বিষয়ে অন্যান্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা