অপরাধ

গান দেখানোর প্রলোভন শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সাইফুল ওই উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর গ্রামের কাজিপাড়ার মৃত পানজেত আলীর ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, রোববার (০৮ নভেম্বর) দুপুরের দিকে বড়শিবপুর গ্রামে ছয় বছরের একটি শিশুকে মোবাইলফোনে গান দেখানোর প্রলোভন দেখিয়ে টয়লেটে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করেন প্রতিবেশী সাইফুল। সে সময় শিশুটি চিৎকার দিলে সাইফুল পালিয়ে যান। এ ঘটনায় সাইফুলকে আসামি করে ওইদিন বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে রাতেই আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা