ছবি: সংগৃহীত
অপরাধ

শিবচরে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ইজিবাইক, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা, ফরিদপুর ও শিবচর থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফরিদপুরের সদরপুর উপজেলার মানাইরচর এলাকার মৃত মোকশেদ হাওলাদারের ছেলে ঠান্ডু হাওলাদার (৪০), মৃত মোসলেম খাঁর ছেলে সুরুজ খাঁ এবং শিবচরের দত্তপাড়া ইউনিয়নের শৌল্লা এলাকার আমিনুদ্দিনের ছেলে সরাফউদ্দিন (৪৫)।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য জানান।

তিনি জানান, গত ৩০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শিরুয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক পাশ্ববর্তী নয়াবাজার যাচ্ছিল। শিরুয়াইল বাজার থেকে রওনা দেওয়ার পর সাদেকাবাদ এলাকার নির্জন স্থানে এলে ৩/৪ জনের এক দল ইজিবাইকটির পথরোধ করে চালক ও যাত্রীদের মারধর করে বেঁধে পাশের ফসলের ক্ষেতে ফেলে ইজিবাইক ও যাত্রীদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় ওই এলাকার ভুক্তভোগী সাব্বির ফরাজী বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, “অভিযান চালিয়ে আমরা জড়িত ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। এই চক্রটি সংঘবদ্ধ একটি চোরচক্র। এরা রাজৈর, শিবচরসহ বিভিন্ন স্থান থেকে ইজিবাইক ছিনতাই করে থাকে। এদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা