ছবি: সান নিউজ
অপরাধ
গাইবান্ধার চরাঞ্চল

ভূমিদস্যুদের দখলে কাশখড়, বঞ্চিত প্রকৃত মালিকরা

এস. এম. শাহাদৎ হোসেন

গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার ক্ষেত্রে নদীর বালুচর এক আশীর্বাদ। নদীকে কেন্দ্র করে জেগে ওঠা চরে শরৎকালে প্রাকৃতিকভাবে গজিয়ে ওঠে কাশবন। এই কাশখড় অনেকের জীবিকা বদলে দিলেও ভূমিদস্যুদের কারণে প্রকৃত জমির মালিকরা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

এলাকাবাসীর ভাষ্য, প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কাশফুলের জন্য আলাদা করে কোনো শ্রম দিতে হয় না। চরের কাশখড় বিক্রি করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। এই আয় থেকে তারা পরবর্তী সময়ে চাষাবাদ বা ব্যবসার কাজে পুঁজি হিসেবে ব্যবহার করেন। কিন্তু সুন্দরগঞ্জ উপজেলার কিছু চরে প্রভাবশালী গোষ্ঠীর কারণে প্রকৃত জমির মালিকেরা নিজেদের জমির কাশখড় সংগ্রহ করতে পারছেন না। এসব গোষ্ঠীর সদস্যরা অন্যের জমি দখলে রেখে কাশখড় তুলে বিক্রি করছেন, এমনকি জমিতে চাষাবাদও করছেন।

সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর বিভিন্ন চরে বেড়ে ওঠা কাশখড় এবং সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর উপজেলার চরের কাশখড় এখন জেলার বাইরে রাজশাহী ও বরিশালে পাঠানো হচ্ছে।

অনেকে চরের জমির মালিকানা দাবি করছেন, আবার কেউ প্রভাব খাটিয়ে গায়ের জোরে প্রকৃতির এই দান কাশখড় দখল করে নিচ্ছেন। এতে প্রতিনিয়ত চরে ভূমিদস্যুদের সঙ্গে প্রকৃত জমির মালিকদের বিরোধ দেখা দিচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা থাকলেও দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা করা বেশ কঠিন হয়ে পড়েছে।

সুন্দরগঞ্জ উপজেলার আলোচিত চর এলাকা কাপাসিয়া ইউনিয়নের মিন্টু মিয়ার চরের জমির মালিক রাশিদুল ইসলাম বলেন, “গত পাঁচ বছর হলো ওই চরে আমাদের ১০০ বিঘা জমি জেগে উঠেছে। তখন থেকেই চরের ভূমিদস্যুরা আমাদের জমি দখলে রেখেছে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কাশখড় তারা বিক্রি করে দিচ্ছে। জমির মালিক হয়েও আমরা কিছুই ভোগ করতে পারছি না। এছাড়া ওই জমিতে তরমুজ, বাদাম ও কুমড়া চাষ করে তারা লাখ লাখ টাকা আয় করছে।”

কাপাসিয়ার বাদামের চরের আনছার আলী বলেন, “বালুচরের জমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কাশখড় বিক্রি করে এখন অনেকে স্বাবলম্বী। ব্যবসায়ীরা এসব কাশখড় ক্রয় করে রাজশাহী ও বরিশালে পাঠাচ্ছেন। কিন্তু ভূমিদস্যুদের কারণে প্রকৃত মালিকরা এ আয় থেকে বঞ্চিত হচ্ছেন।”

হরিপুর ইউনিয়নের কাশখড় ব্যবসায়ী মাহবুর রহমান বলেন, “কাশখড় ট্রাকে করে রাজশাহী ও বরিশালে পাঠানো হয়। এক ট্রাক কাশখড় ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়। ভাড়া বাবদ খরচ হয় ১২ থেকে ১৩ হাজার টাকা। প্রতি ট্রাকে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ হয়।”

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু মিয়া বলেন, “বিনাচাষে তিস্তার চরে বেড়ে ওঠা কাশখড় বিক্রি করে এখন অনেকেই ভালো আয় করছেন। কাশখড় যেন চরবাসীর জন্য আশীর্বাদ। প্রায় ২৫ থেকে ৩৫ বছর আগে তিস্তা নদীতে বিলীন হওয়া অনেক জমি এখন জেগে উঠেছে। সেই সব চরে কাশফুলসহ নানা ফসলের চাষ হচ্ছে। তবে জমি হারানো পরিবারগুলো তাদের বাপ-দাদার ভিটেমাটি সহজে ফিরে পাচ্ছে না। নানা প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতায় জমির দখল চলে যাচ্ছে ভূমিদস্যুদের হাতে।”

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, “কাশফুলের খড় চরবাসীর উপার্জনের অন্যতম উৎস। এসব কাশখড় পানের বরজ, ঘরের ছাউনি ও বিনোদন কেন্দ্রের গোলঘরে ব্যবহার করা হয়। কাশফুল দিয়ে ঝাড়ুও তৈরি করা হয়।”

সুন্দরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মাঝে মাঝে চরের জমি নিয়ে বিরোধের অভিযোগ পাওয়া যায়। দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের জন্য বেশ কঠিন। তারপরও সাধ্যমতো চেষ্টা চলছে, নজরদারি অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, “চরের জমি নিয়ে অনেক জটিলতা রয়েছে। অনেক জমি খাস খতিয়ানে চলে গেছে। তাছাড়া প্রকৃত মালিকানা নিয়েও বিরোধ আছে। এরপরও অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা