শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত 
সারাদেশ

শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত 

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি যুবক সুমন হোসেন (২৭)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে শার্শা সীমান্তের বিপরীতে ভারতের তেতুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে গুলিবিদ্ধ সুমনের স্বজনদের মোবাইলে জানিয়েছেন ওপারের লোকজন।

আহতের খালাতো ভাই ড্রাইভার লাল্টু বলেন, সুমন কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি রুদ্রপুরে থেকে সীমান্ত দিয়ে গরু আনা-নেওয়া করতেন। ভোরে সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে। বিএসএফ সদস্যরাই তাকে উদ্ধার করে বনগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

বিজিবির রুদ্রপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে মঙ্গলবার সকালে পতাকা বৈঠক হয়েছে। বাংলাদেশে পক্ষে ছিলেন সুবেদার মশিউর রহমান ও ভারতের পক্ষে ছিলেন এসি সন্তোষ কুমার।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা