সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সারাদেশ

সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

তেল বহনকারী মালবাহী ট্রেনের ট্যাঙ্কলরি লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাইনচ্যুত ট্রেনের লরিটি উদ্ধার করে মৌলভীবাজারের কুলাউড়া জংশন থেকে আসা উদ্ধারকারী ট্রেন।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের লকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনের ২৪টি বগির একটি লাইনচ্যুত হয়েছিল। ট্যাঙ্কলরিগুলো উদ্ধার করে পার্শ্ববর্তী মাইজগাঁও রেলওয়ে স্টেশনে এবং তিনটি কুলাউড়া উপজেলাধীন বরমচাল স্টেশনে নেওয়া হয়েছে। তবে লাইন মেরামত করে আরও আধা ঘণ্টা পর গ্রিন সিগন্যাল দেওয়া হবে।

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. খলিলুর রহমান বলেন, সিলেট থেকে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বে জ্বালানি বহনকারী ট্রেনটি উদ্ধারের আগেই ১০টা ৫৫ মিনিটে সিলেট ছেড়ে মাইজগাঁও গিয়ে থামে। দুর্ঘটনাকবলিত স্থান পুরোপুরি মেরামতের পর ট্রেনটি চালিয়ে দেওয়া হবে।

এর আগে এ দিন সকাল সাড়ে আটটায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকার কালাকাঠি মোড়ে ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। । এতে সারাদেশের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা