খুলনা রেলস্টেশন
সারাদেশ

চালু হয়নি খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস  

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা থেকে সকল রুটে ট্রেন চলাচল শুরু হলেও চালু হয়নি খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস

করোনার কারণে গত ২৬ মার্চ থেকে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ রেলওয়ের নির্দেশনা অনুসারে আগামীকাল বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে দেশের বিভিন্ন রুটে পর্যায়ক্রমে সব কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন চালু হবে। এর অংশ হিসেবে দীর্ঘ পাঁচমাস পর খুলনার সকল রুটে গত শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ফের ট্রেন চলাচল করছে।

খুলনা রেলস্টেশন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারে আর বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

স্টেশনমাস্টার মানিক চন্দ্র সরকার জানান, তবে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বন্ধ রয়েছে। কবে চালু হবে, সে বিষয়ে নির্দেশনা আসেনি।

কাউন্টারের দায়িত্বে থাকা কামরুল ইসলাম বলেন, খুলনা থেকে কলকাতাসহ দেশের বিভিন্ন রুটে ১১টি ট্রেন চলে। বর্তমানে বন্ধন বাদে চিত্রা, সুন্দরবন, সীমান্ত, কপোতাক্ষ, রূপসা, সাগরদাঁড়ি, মহানন্দা, রকেট, নকশিকাঁথা ও বেতনা এক্সপ্রেস চলাচল করছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা