মাহাবুবুর রহমান খান 
সারাদেশ

চলে গেলেন ফরিদপুরের রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান আর নেই (ইন্না....রাজিউন)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ আগস্ট স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেলে মাহবুবুর রহমান খানের মরদেহ ফরিদপুরে আনা হবে। আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আলীপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মাহবুবুর রহমান খান রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থা, ডায়াবেটিক সমিতি, স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কসহ বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ত ছিলেন। ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফরিদপুর জেলা সভাপতি ও ন্যাশন‍াল ব‍্যাংকের পরিচালক।

তার মৃত্যুতে কেন্দ্রীয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল, এফবিসিসিআইএর সাবেক সভাপতি এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনসহ বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।

পৃথক পৃথক শোকবার্তায় মাহবুবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন, তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা