সংগৃহীত ছবি
সারাদেশ

জয়পুরহাটে হাসপাতালে আগুন 

জেলা প্রতিনিধি: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

শুক্রবার (৮ মার্চ) রাত ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের ২য় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে হাসপাতালের ২য় তলায় ভর্তি রোগীদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট আজ

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক বলেন, আগুন লেগে ধোঁয়া দেখা যাওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। অনেকে ওয়ার্ড ছেড়ে বাইরে যান। কিছু সময় পর আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, রাত ১টা ১৪ মিনিটে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি ২য় তলায় আগুন জ্বলছে। শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করেছি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা