প্রতীকী ছবি
সারাদেশ

ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট আজ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ৬ টি পৌরসভাসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনের ভোটযুদ্ধ শুরু হয়েছে।

আরও পড়ুন: সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) দেয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটির মেয়রের মৃত্যুতে এ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের সুবিধার জন্য ময়মনসিংহ সিটিতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা জানান, ময়মনসিংহ সিটিতে ১২৮টি ভোট কেন্দ্রের ৯৯০টি ভোটকক্ষে ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগের সুযোগ পাচ্ছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৭ জনের

এ সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৫ জন, ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী।

মেয়র প্রার্থীরা হলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক (হরিণ) ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)।

এ নগরীর ৩৩টি ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের মধ্যে কমপক্ষে ৫০টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে। ভোটের পরিবেশ শান্ত রাখতে সাধারণ কেন্দ্রে ১৬ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। সেই সাথে রয়েছে মোবাইল টিম, স্টাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র‍্যাব।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, ভোটের পরদিন পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃংখলা বাহিনী মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ জন ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করছে। এছাড়া ১৫৩৬ জন আনসার, ৭ প্লাটুন বিজিবি, ১৭ টিম র‍্যাব কাজ করছে।

অপরদিকে কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও আনসারের ২৭টি, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও ২ টি রিজার্ভ টিম থাকছে। পাশাপাশি নিয়োজিত থাকছে র‍্যাবের ২৭টি টিম ও বিজিবি ১২ প্লাটুন।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। দলীয় কোনো প্রতীক না থাকায় এবার সরকার দলীয় ২ জন ও বিএনপির বহিস্কৃত ২ নেতা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন: করোনায় আরও এক মৃত্যু

তাদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম হাতী প্রতীকে, বিএনপির আজীবন বহিস্কৃত নেতা, সাবেক ২ বারের মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে এবং বিএনপির আরেক বহিস্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সিটিতে ১০৫টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া ২ জন।

জানা গেছে, ২ সিটিতে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ১৬ জনের ফোর্স ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জনের ফোর্স মোতায়েন থাকছে। পৌরসভাগুলোয় ১২-১৪ জনের ও ইউপির নির্বাচনগুলোতে ২২ জনের ফোর্স নিয়োজিত করেছে ইসি।

আরও পড়ুন: কারখানায় আগুনে ৩ শ্রমিক দগ্ধ

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেয়া আছে। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন। কোনো অনিয়মের খবর পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, বর্তমানে সিটি কর্পোরেশন এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় যেকোনো জায়গায় ৫ মিনিটের মধ্যেই কর্তৃপক্ষ পৌঁছানো সম্ভব। কেউ কোনো অনিয়ম করে পার পাবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা