৬ শয্যার বিপরীতে ৪৫ রোগী
সারাদেশ
ডায়েরিয়ার ওয়ার্ডে

মাদারীপুরে ৬ শয্যার বিপরীতে ৪৫ রোগী

শফিক স্বপন,মাদারীপুর : মাদারীপুরে সদর হাসপাতালে ডায়েরিয়া ওয়ার্ডে রোগীর জন্য শয্যা আছে ৬ টি, তার বিপরীতে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন । শয্যা না পেয়ে নোংরা মেঝেতেই মাদুর পেতে চিকিৎসা নিচ্ছে রোগীরা। এতে ডায়েরিয়ায় আক্রান্ত আরও প্রকট হচ্ছে।

আরও পড়ুন: ধর্মের সঙ্গে সংস্কৃতির বিরোধ নেই

হাসপাতাল সূত্র জানায়, গেলো ১০ দিনে ডায়েরিয়ার সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ২৬১ জন রোগী এর মধ্যে ভর্তি হয়েছেন ১৯৮ জন। এদের মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্করা।

এদিকে হাসপাতালের পরিবেশ নোংরা ও পর্যাপ্ত আসন না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। সাধারণ রোগীদের দাবি দ্রুত আসন বাড়ানোর ও পরিবেশ পরিষ্কার রাখার জন্য।

মঙ্গলবার ( ১২ এপ্রিল ) দুপুরে সরেজমিনে মাদারীপুর সদর হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়। পা ফেলার যায়গা নেই রুম ও বারান্দায়। আসন না থাকায় ফ্লোরে গুটিশুটি মেরে শুয়ে আছে রোগীরা। বাথরুম ও পাশে থাকা একটি ময়লার ভাগার থেকে ছড়াচ্ছে গন্ধ। এছাড়াও ওয়ার্ডের বারান্দা ও মেঝে অপরিষ্কার থাকায় মাছি উড়ছে। ময়লা ফেলার পর্যাপ্ত পরিমাণ ঝুড়ি না থাকায় ভাগাভাগি করেই ময়লা ফেলছে ঝুড়িতে।

বাচ্চার চিকিৎসা নিতে আসা মা মায়া বেগম বলেন, আমরা যে পরিবেশে চিকিৎসা নিতে আসছি। এখানকার যে পরিবেশ, এই পরিবেশে আমাদের বাচ্চা ভালো হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়বে। এখানের তো ভালো হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে কাউন্সিলরের পুত্র খুন, আটক ৩

চিকিৎসা নিতে আসা আব্দুল বারেক মোল্লা বলেন, এখানে রোগীদের যে অবস্থা, অন্তত বেড লাগে দেড়শো টা। এখানে বেড আছে মাত্র ছয়ডা। এই পরিবেশ চিকিৎসার জন্য উপযোগী না। সরকারের উচিৎ নতুন ভবনের ২৫০ শয্যার হাসপাতালটি দ্রুত চালু করা।

এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এমও) বলেন, আমাদের সদরে ৬ টি বেড থাকলেও ১০ টি বেডের ব্যবস্থা করেছি। তবে আশার বিষয় হচ্ছে ডায়েরিয়ার রোগীদের ১ দিন পর পর রিলিজ করে দেওয়া যায়। ফলে রোগীদের চাপ থাকলেও সামাল দেওয়া যাচ্ছে। রোগী আসলে তো আমরা ফেলে দিতে পারি না, অনেকের কষ্ট হলেও ফ্লোরে থেকে চিকিৎসা নিচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা