উলিপুর ব্রীজের মুখে ওয়াল নির্মাণের কারণে ফসলের ক্ষতির আশংকা!
সারাদেশ

উলিপুর ব্রীজের মুখে ওয়াল নির্মাণের কারণে ফসলের ক্ষতির আশংকা!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর : কুড়িগ্রামের উলিপুরে ব্রীজের মুখ বন্ধ করে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি প্রভাবশালী শাহীনুর ইসলাম (শাহীন) গাইড ওয়াল নিমার্ণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। এতে বর্ষা মৌসুমে ওই এলাকার অন্তত ১৪০ থেকে ১৫০ একর ফসলি জমিসহ অনেক পরিবারের মানুষ দুর্ভোগের শিকার হবেন বলে আশংকা করা হচ্ছে।

আরও পড়ুন: শাহবাজকে শুভেচ্ছা জানালেন পুতিন

এ বিষয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের দেখা দিয়েছে। শাহীন মিয়ার ছেলের দাবি এসব (গাইড ওয়াল) ইউএনও এবং এসিল্যান্ড স্যারের নির্দেশে করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর শহরের ০৯ নং ওয়ার্ডে দাঁড়ারপাড় বটতলা এলাকায় পানি প্রবাহিত নালার উপর ব্রীজ তৈরি করেছে এলজিইডি। ব্রীজ এবং পানি নিষ্কাশনের বিষয়টিকে গুরত্ব না দিয়ে ওই এলাকার শাহীনুর ইসলাম প্রভাবশালী চক্রের ইন্দনে ব্রীজের মুখে আরসিসি পিলার দিয়ে গাইড ওয়াল দিয়ে দোকানঘর নির্মাণ করেন। আবাদি জমি ও সাধারন মানুষের চিন্তা করছেন না প্রশাসন ও জনপ্রতিনিধিরা এবং কোন পদক্ষেপও নিচ্ছেনা। ব্রীজের মুখে গাইড ওয়াল নির্মাণ করায় বর্তমান বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে ও বন্যার পানিতে ফসলি জমি, মাছ চাষের পুকুরের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এলাকাবাসী বাঁধা প্রদান করলেও মানছে না শাহীনুর ইসলাম। এলাকার সচেতন ও সুশীল সমাজের লোকজন জানান, ব্রীজের মুখে গাইড ওয়াল নির্মাণ করা হলে আশপাশের ফসলি জমির অনেক ক্ষতি হবে। এ ব্যাপারে গাইড ওয়াল নির্মাণকারী শাহীনূর ইসলামের ছেলে বলেন, এসিল্যান্ড ও ইউএনও স্যার বলেছেন কাজ করো। দোকানঘর ভাঙনের কবল থেকে রক্ষার জন্য এই ওয়াল নির্মাণ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, সরেজমিনে গিয়েছিলাম, তবে আমি সরাসরি অনুমতি দেইনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা