সংগৃহীত
খেলা

বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার : আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ না হতেই এবার ঘোষণা হল টি-টোয়েন্টি সিরিজের দল। যেখানে সুযোগ পেয়েছেন বিপিএলে ভালো খেলা দুই তরুণ ক্রিকেটার। তারা হলেন, উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

আরও পড়ুন : কমলো হজের খরচ

বুধবার (২২ মার্চ) আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে তৃতীয় ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েছেন অফফর্মে থাকা আফিফ হোসেন ধ্রুব। এদিকে নতুন করে বাদ দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে। একইসঙ্গে সবশেষ ইংল্যান্ড সিরিজের দলে থাকা তানভীর ইসলাম এবং রেজাউর রহমান রাজাও শেষ টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন।

কিছুদিন আগেই ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। সফল সিরিজ শেষে দলে এমন আমুল পরিবর্তনের কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ইংল্যান্ডের সঙ্গে আমরা খুবই সফল একটা সিরিজ খেলেছি। আমাদের ক্রিকেটের জন্য মাইলফলক। এখন আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু প্লেয়ারকে দেখার সুযোগ তৈরি হয়েছে। যে কারণে আমরা কিছু ক্রিকেটার পরিবর্তন করেছি।

আরও পড়ুন : ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে

যারাই এই সিরিজে নেই, তারা চোখের আড়াল হবে না জানিয়ে প্রধান নির্বাচক বলেন, তাদের জন্য সুযোগ আসবে। আমরা বিশ্বকাপের কথা ভেবে যে প্রস্তুতিটা নিচ্ছি, সেটার জন্য কিছুসংখ্যক ক্রিকেটারকে দেখতে হতো।

টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল :

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা