সংগৃহীত ছবি
সারাদেশ

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪ 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন আগ্রাবাদ অংশে সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: জামালপুরে ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০) এবং নয়ন (৩১)।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১

পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান, আগ্রাবাদ ইসলাম ব্যাংক হাসপাতালের সামনে নালার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়। দেখতে তাদের অবস্থা আশঙ্কাজনক মনে হচ্ছে। এক ব্যাংক কর্মকর্তা তাদের হাসপাতালে নিয়ে আসেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে কীভাবে হয়েছে সেটা এখনো নিশ্চিত হতে পারিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা