সংগৃহীত
সারাদেশ

জামালপুরে ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি : জামালপুরে ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন : চট্টগ্রামে গ্যারেজে আগুন, আহত ১৫

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জীবন (২৫), রাকিব (২৮), সোহেল (৩৩), শিপন (৩৪) ও রনি (২৬)। এদের মধ্যে পলাতক রয়েছেন রনি।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতির পর অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেন আসামিরা। এরপর সেই ব্যক্তিকে জামালপুর সদর উপজলোর নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালরে ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার প্রক্রিয়া শেষে ৮ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা