ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি: নোয়াখালীতে শিক্ষকের বেত্রাঘাতে লজ্জায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ইসরাত জাহান সামিয়া (১৩) নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী।

আরও পড়ুন: ইবিতে বৃক্ষনিধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

সোমবার (৪ মার্চ) দুপুরে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুর রব মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেলে সেখান থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সামিয়া মাস্টার বাড়ির মো. ওয়াসিমের মেয়ে। সে স্থানীয় চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। অভিযুক্ত শিক্ষকের নাম নাজিম উদ্দিন। তিনি চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষার শিক্ষক।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

পরিবারের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক বেত্রাঘাত করলে লজ্জায় ও অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন সামিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারি জানায়, ওই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার পর থেকেই শিক্ষক পলাতক। তিনি দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সামিয়ার মা নাজমুন নাহার অভিযোগ করেন, ওই শিক্ষক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সামিয়াকে সকলের সামনে প্রচন্ড মারধর করেন। এমন এলোপাতাড়ি বেত্রাঘাতের কারণে সে অসুস্থ হয়ে পরে এবং বারবার বমি করতে থাকে।

আরও পড়ুন: মেরিনারদের সাথে ইসলামী ব্যাংকের মতবিনিময়

তাকে কেন এমন অমানবিকভাবে পেটানো হলো, সেটা জানতে সামিয়ার সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন তারা। কিন্তু তার আগেই সোমবার দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সামিয়া। এ ঘটনায় তার মা সুষ্ঠ বিচার দাবি করেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন গত ১৪ ফেব্রুয়ারি (বিশ্ব ভালোবাসা দিবস) উপলক্ষ্যে ক্লাসে বলেন, প্রত্যেকেরই সর্বপ্রথম মা-বাবাকে ভালোবাসা উচিত। ক্লাস পরবর্তী সময়ে সামিয়া শিক্ষকের ওই কথা নিয়ে মন্তব্য করেন, যা অন্য শিক্ষার্থীরা শিক্ষকের কাছে ভিন্নভাবে উপস্থাপন করে। তারপরই ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে সামিয়াকে এলোপাতাড়ি বেত্রাঘাত করেন।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, তিনি পরীক্ষার ডিউটিতে থাকায় ঘটনাটি স্বচক্ষে দেখেননি। তবে অন্যদের কাছ থেকে শুনেছে শিক্ষক নাজিম উদ্দিন ওই ছাত্রীকে বেত্রাঘাত করেছেন। নাজিম উদ্দিন বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় এ বিষয়ে তাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তদন্ত করে অবশ্যই দোষীকে শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন: জানা যায়নি পরিচয়, হাসপাতালই এখন ঠিকানা

মোবাইল ফোনে তাকে একাধিকবার কল করেও ফোন বন্ধ থাকায় তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা