সংগৃহীত ছবি
সারাদেশ

উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল

জেলা প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নবনির্মিত একটি ব্রিজে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণকাজে ত্রুটির কারণেই এই অবস্থা হয়েছে বলে দাবী স্থানীয়দের।

আরও পড়ুন: পেঁয়াজ আমদানির অনুমতি

স্থানীয়রা জানায়, প্রায় ১ মাস আগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠির খালের উপর ব্রিজের নির্মাণকাজ শেষ হয়। তবে উদ্বোধন করার পূর্বেই ব্রিজটিতে ফাটলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

প্রকৌশলী মো. ইকবাল কবীর ও উপ সহকারী প্রকৌশলী মঈনুল আযমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়ে দৃশ্যমান ফাটলে সিমেন্টের প্রলেপ দেয়।

আরও পড়ুন: রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১

স্থানীয়রা জানান, মাত্র ১-১.৫ মাস আগে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজের গোড়া মাটি দিয়ে ভরাট করার সময়ই দৃশ্যমান হয় ব্রিজের ফাটল। তারা ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে পুনরায় নির্মাণের দাবী জানান।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. রুবেল জানান, ওটা আদতে কোন ফাটল নয় এবং এখানে ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, ফাটলটি সংস্কার করে দেওয়া হয়েছে।

ইকবাল কবীর জানান, ব্রিজটি প্যাকেজ প্রজেক্টে বরাদ্দ দেওয়ার মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ব্রিজের ফাটলটি ইতোমধ্যেই সংস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্কার কাজ সমপূর্ণ না হলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমকর্মীরা ব্রিজের মোট বাজেট জানতে চাইলে এই প্রকৌশলী জানান তিনি এ বিষয়ে অবগত নন।

সান নিউজ/এসআর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা