সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ-বাইক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা দুজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন

মঙ্গলবার (৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিল্লাহুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাটখোলার চর গ্রামের মুহাম্মাদ শেখের ছেলে ইমরান শেখ (২৯) ও জিয়াউর রহমান শেখের ছেলে নাইম শেখ (২৪)।

আরও পড়ুন: শিবচরে বাসচাপায় নিহত ১

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , ভোরের দিকে মোটরসাইকেলযোগে ইমরান শেখ ও নাইম শেখ ঢাকায় যাচ্ছিলেন। পথে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার রুপাপাত ইউনিয়নের বিল্লাহুড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা