ছবি: সংগৃহীত
সারাদেশ

রুমায় চান্দের গাড়ি উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি: বান্দরবানের রুমায় চান্দের গাড়ি উল্টে লিংএ খুমি (১৮) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে সুগার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সোমবার (৪ মার্চ) সকালে রুমা সদর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিংএ খুমি ৯নং ওয়ার্ডের ক্যতাই পাড়া গ্রামের কুহই খুমির মেয়ে।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা (৫৫) ও মংসিং ওয়ং মারমা (২৫)। তারা সবাই সদর ইউনিয়নের সামাখাল পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা বলেন, চান্দের গাড়িটি রুমা উপজেলার সামাখাল পাড়া থেকে রুমা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে সদর ইউনিয়নের নাজেরাটের বমপাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশেই উল্টে যায়।

আরও পড়ুন: ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

এ সময় গাড়ি থেকে ছিটকে পড়েন লিংএ খুমিসহ বাকি ৩ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিংএ খুমিকে মৃত ঘোষণা করেন।

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রুমায় চান্দের গাড়ি উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত নারীর মরদেহও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সান নিউজ/এসআর/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা