সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে কিশোরীর লাশ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : পেঁয়াজ আমদানির অনুমতি

সোমবার (৪ মার্চ) সোমবার মাঝরাত আড়াইটার সময় উপজেলার মেরুং ইউপি'র রশিক নগর এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ।

নিহতের নাম সালমা আক্তার (১৪)। সে মেরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সোবাহানের মেয়ে বলে জানা যায়।

আরও পড়ুন : পিকআপ-বাইক সংঘর্ষে নিহত ২

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ওসি মো. নুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রশিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মৃতদেহটি দেখতে পায় এলাকার লোকজন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত কিশোরীর গলায় গামছা প্যাঁচানো এবং এতে কয়েকটি গিঁট দেওয়া ছিল। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা