ছবি: সংগৃহীত
সারাদেশ

হাতিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আরও পড়ুন: নারী চোর চক্রের সদস্য গ্রেফতার

গ্রেফতার আবদুল মান্নান (৩২) হাতিয়ার চানন্দী ইউনিয়নের ভূঁইয়ারচর গ্রামের হাজী মোস্তাফার বাড়ির করিমুল মোস্তফার ছেলে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরের দিকে র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম একজন স্কুল ছাত্রী। ভিকটিমের বাবা এবং ভাই পার্শ্ববর্তী জেলায় কাজকর্ম করায় ওই স্কুল ছাত্রী তার মায়ের সাথে বাড়িতে বসবাস করত। আসামি মান্নান তাদের প্রতিবেশী। ভিকটিম স্কুলে যাওয়া-আসার পথে প্রতিনিয়ত সে উত্ত্যক্ত এবং প্রেম নিবেদন করত।

আরও পড়ুন: বিজিবি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভিকটিম তার বসত ঘরের বাইরে বের হয়। ওই সময় মান্নান ভিকটিমের মুখ চেপে ধরে টেনে হিঁচড়ে ভিকটিমের ঘরের পাশে থাকা পুকুর পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগীর শোর চিৎকারে তার মা এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়। এ ঘটনার ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা