সংগৃহীত ছবি
সারাদেশ

বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত

জেলা প্রতিনিধি: পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রসীত খীসার নেতৃত্বাধীন এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নিপুণ চাকমা। তিনি ইউপিডিএফের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে দাঁড়িয়ে কথা বলছিলেন নিপুণ চাকমাসহ কয়েকজন ইপিডিএফকর্মী। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই নিপুন চাকমা চেগা নামের এক সদস্যের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আরেক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস, এমএন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ। তবে এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে জেএসএস।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার (২৫ জানুয়ারি) বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করার ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।

জেএসএস এম এন লারমা দলের উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা অভিযোগ অস্বীকার করে জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে এমএন লারমা দল কোনোভাবেই জড়িত নয়। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এটা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, এই ধরনের ঘটনার কথা আমরা শুনেছি তবে এখনো নিশ্চিত হতে পারেনি। গতকাল সারারাত আমরা তল্লাশি চালিয়েছি। আজ সকাল থেকেও আমরা তল্লাশি শুরু করেছি। তবে এখন পর্যন্ত আমরা তেমন কিছু পাইনি। নিশ্চিত হওয়া সাপেক্ষে বাকিটা বলতে পারব।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা