সংগৃহীত ছবি
সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহতহয়েছেন এবং এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সিরাজদিখান উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-টঙ্গীবাড়ী রুটে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা ৭টার দিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে টঙ্গীবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তখন গাড়ির মূল ড্রাইভার কাইয়ুম গাড়িটি চালাচ্ছিলেন। কাইয়ুম সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। এই গাড়িটি ইছাপুরা হয়ে টঙ্গীবাড়ি আসার পথে কাইয়ুম তার গ্রামের বাড়ি ইছাপুরায় নেমে যান। পরে হেলপার গাড়ি চালাচ্ছিলেন।

আরও পড়ুন: উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

গুরুতর আহতরা হলেন- শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১) ও মো. হেলাল (৫২)। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নাম প্রাথমিক অবস্থায় জানা যায়নি।

ফায়ার সার্ভিস বলেন, বাসের ভিতরে তল্লাশি চালানো হয়েছে। ভিতরে কোনো যাত্রী পাওয়া যায়নি। বাসের নিচে কেউ চাপা পড়েছে কি না তা নিশ্চিত করতে কাজ চলছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম জানান এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর শুনিনি। বাসটি খাদ থেকে উপরে তুললে বোঝা যাবে পরিস্থিতি।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশিরভাগই বাস থেমে নেমে যেতে পেরেছেন। বাস টেনে তোলার কাজ চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা