সংগৃহীত
সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে গ্লৌরী ডায়িং অ্যান্ড নিটিং নামে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আরও পড়ুন : ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৯

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকা মডেল থানার সামনে শ্রমিকরা ওই কর্মসূচি পালন করেন। পরে থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল রোববার বকেয়া বেতন পাওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

আন্দোলনরত শ্রমিক ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ‘ভালুকা পৌরসভার খারুয়ালী গ্রামে গ্লৌরী নামের ওই কারখানাটির অবস্থান এবং কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত। কারখানাটিতে বেতনসহ বিভিন্ন দাবির বিষয়ে প্রায়ই শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এদিকে, তাদের গত জানুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। তারা বকেয়া বেতন প্রদানের জন্যে কারখানা কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে আসছিলেন। কিন্তু বকেয়া বেতন দেয়ার জন্যে কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি।

আরও পড়ুন : উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

সূত্রে আরো জানা যায়, সর্বশেষ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিল। কিন্তু ওই ‍দিনও তাদের বেতন না দেয়ায় কারখানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন এবং প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের মধ্যস্থায় ও উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ রোববার বকেয়া বেতন প্রদানের ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে গ্লোরী কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হাবিবুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করার পর ফোন রিসিভ করে ব্যস্ত আছেন বলে কেটে দেয়ায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন : লিফট থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে গ্লৌরী কারখানার শ্রমিকরা এসে মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষ রোববার (২৫ ফেব্রুয়ারি) বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মিজানুর রহমান মহাসড়ক অবরোধের ঘটনাটি স্বীকার করে বলেন, চলতি মাসের ২০ তারিখে বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু যথাসময়ে বেতন না দেয়া শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হলে, তারা রোববার বেতন দেয়ার বিষয়ে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা