সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ট্রাকের ধাক্কায় রাজধানীর আফতাবনগর এলাকায় রাস্তা ঢালাইয়ের কাজ করার সময় রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাজাহান (৫০) নামে রাজমিস্ত্রি। নওগাঁ সদরের বক্তারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ছিল। বর্তমানে সে মেরুল বাড্ডায় ভাড়া থাকে।

আরও পড়ুন: বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু

সহকর্মী মো. শহীদ বলেন, আফতাবনগরের মেইন রোডে ঢালাইয়ের কাজ করছিল শাহজাহান। এ সময় দ্রুতগতির ট্রাক একটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছিল। ঘটনাটি তারাই তদন্ত করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা