সংগৃহীত ছবি
সারাদেশ

অপহৃত ৫ শিশু উদ্ধার, আটক ২ 

জেলা প্রতিনিধি: ভালোবাসা দিবস ও বসন্ত উদযাপন করতে বেরিয়ে অপহরণের শিকার হয় ৫ শিশু। অপহরণের ৩ ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করেছে পুলিশ এবং এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এ তথ্য জানান।

আটকরা হলেন- তেঁতুলিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. আমিনুল ইসলাম (৩৬) ও মাহমুদাকোলা গ্রামের মো. মালেক শেখের ছেলে মো. বাবলা শেখ (২০)।

উদ্ধার হওয়া ৫ শিশু হলো- শহরের এম.এ মতিন সড়ক এলাকার জাহাঙ্গীর আলমের দুই মেয়ে শারিন সারা (৮) ও জাবিন জারা (৮), তাদের বান্ধবী সয়াধানগড়া মধ্যপাড়ার দেলোয়ার হোসেনের মেয়ে ফাবিহা জান্নাত নাবিলা (১০), মাছুমপুর এম.এ মতিন সড়ক এলাকার মাসুদ রানার মেয়ে মরিয়ম মাইশা (১০) ও একই এলাকার আবুল বাশারের ছেলে শাহরিয়ার নাফিজ (৮)।

আরও পড়ুন: গৌরীপুরে কৃষককে কুপিয়ে হত্যা

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বনভোজন করার সময় মাছুমপুর থেকে ওই ৫ শিশু অটোরিকশায় ঘুরতে বের হয়। এ সময় তারা আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। শিশুদের একজন অভিভাবক আরেকটি রিকশার জন্য অপেক্ষা করছিলেন এবং আমিনুলের অটোরিকশাটিকে দাঁড়িয়ে থাকতে বলেন। কিন্তু অটোরিকশাচালক আমিনুল সেদিকে কর্ণপাত না করে ওই ৫ শিশুকে নিয়ে দ্রুত চলে যান। খবর পেয়ে পুলিশ রাত ২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ লাইনের সামনে থেকে অটোরিকশাটিসহ চালককে আটক করে এবং অপহৃত ৫ শিশুকে উদ্ধার করে।

তিনি আরও জানান, অটোরিকশাচালক ও তার সহযোগী বাবলা শেখের উদ্দেশ্য ছিল শিশুদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করবে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা