প্রতীকী ছবি
সারাদেশ

ত্রিশালে একবেলা খাবার কার্যক্রম অব্যাহত

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী 'পিবি ফাউন্ডেশন' এর উদ্যোগে প্রতি সপ্তাহে একবেলা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

আরও পড়ুন : বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু

প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি ফাউন্ডেশন এর কার্যালয়ে পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিক্সা চালক ও অসহায় ৪০০-৫০০ মানুষদের কে সাদা ভাত, গরুর গোশত ও ডাল দিয়ে পেটভরে খাবার খাওয়ানো হয়।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা প্রেসকাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মোমিন তরুলুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুল ইসলাম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম আকলিমা, পাঠাগার সম্পাদক ইকবাল হোসেন, জাগ্রত টিভির নিউজ এডিটর শাহীনুর রহমান শাহীন, রিপোর্টার সোহাগ আকন্দ সহ জাগ্রত টিভির টিমের সকল সদস্যগণ।

আরও পড়ুন : জেএমবির ৮ সদস্যের কারাদণ্ড

পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোয়েল রানা গণমাধ্যমকে বলেন, আমার এ পিবি ফাইন্ডেশনের যাত্রা শুরু হয় ২০২২ সাল থেকে। পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পথশিশু, ভিক্ষুক, রিক্সা চালক ও অসহায়দের জন্য সকলের সার্বিক সহযোগীতায় খাবারের আয়োজন করা হয় সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে চলে দুপুর ৩টা পর্যন্ত। এ ক্ষুদ্র সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি যতদিন বেঁচে আছি অব্যাহত রাখব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা