সারাদেশ

এসএমএ মঈনের মনোনয়নপত্র বাতিল

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র এসএমএ মঈন এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন : মেয়েকে পুঁতে রাখলেন বাবা

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মনোনয়নযোচাই বাছাইকালে ঋণখেলাপির দায়ে তার আবেদন বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব।

আরও পড়ুন : খাগড়াছড়িতে অবৈধ সিগারেট জব্দ, আটক ১

তিনি জানান, গত মঙ্গলবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএমএ মঈন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা এবং জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। যাচাই-বাছাই কালে ৩ জনের মধ্যে ব্যাংকে ঋণখেলাপির দায়ে এসএমএ মঈন এর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এ নির্বাচনে এখন দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৫৭৮ জন ও নারী ভোটার সংখ্যা ১৮০ জন।

আরও পড়ুন : ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

ভোটাররা প্রত্যেককে জনপ্রতিনিধি অর্থাৎ ঠাকুরগাঁও জেলার ৫৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, ৩টি পৌরসভার মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ। আগামী ৯ মার্চ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছরের ২৪ অক্টোবর ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শুন্য হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা