সংগৃহীত ছবি
সারাদেশ

মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা থেকে পড়ে শাহরিয়ার আনাস (২২) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মেয়েকে পুঁতে রাখলেন বাবা

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝর্ণার ওপর থেকে পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরসরাই থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহরিয়ার আনাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক। দুই ভাইয়ের মধ্যে শাহরিয়ার আনাস ছিল বড়।

আরও পড়ুন: সাংবাদিকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন জানান, গতকাল বুধবার রাতে শাহরিয়ার আনাস ঢাকা থেকে তার বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের মীরসরাইয়ে ঘুরতে যায়। বৃহস্পতিবার বিকেলে খবর পাই ঝর্ণা থেকে পা পিছলে নিচে পড়ে শাহরিয়ার আনাস নিহত হয়েছেন। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

পুলিশের পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলেন শাহরিয়ার আনাস। ঝর্ণার ওপর থেকে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ আমাদের হেফাজতে আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা