ছবি: সংগৃহীত
সারাদেশ

ঐক্যবদ্ধভাবে সোনার বাংলা নির্মাণ সম্ভব 

নিনা আফরিন, পটুয়াখালী: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান মহিব এমপি বলেছেন, সাংবাদিক, রাজনীতিবিদ ও সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে। দলের প্রতি সকলকে আনুগত থাকতে হবে।

আরও পড়ুন: কক্সবাজার থেকে যাচ্ছে সেন্টমার্টিনের জাহাজ

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় কুয়াকাটায় হোটেল খান প্যালেস প্রাঙ্গণে পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি মো. জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাপার কো চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদার, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার সাইদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ, ঢাকাস্থ পটুয়াখালী সাংবাদিক সমিতির সভাপতি ও বাসসের বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুলতান আহমেদ মৃধা ও কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

আরও পড়ুন: বিশ্ব ডাল দিবস

এর আগে মন্ত্রী কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করেন। বর্ধিত সভায় মন্ত্রী বলেন, যারা জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন এজন্য নৌকায় ভোট দিয়েছে।

সন্ত্রাস চাঁদাবাজ ও সহিংসতা প্রতিরোধে আপনাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, দুর্নীতি, ভূমি দখল ও শালিস বাণিজ্য মুক্ত কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর ও কুয়াকাটা গঠন করবো। এটা আমার নির্বাচনী ওয়াদা ছিল।

আমরা যারা রাজনীতি করি, তাদের সবার আগে দল। দল আছে বলেই আমরা আছি। আমরা সৌভগ্যবান যে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করতে পারছি।

আরও পড়ুন: বিএনপি নেতাদের বক্তব্য বিশ্বাসযোগ্য না

এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ন কমিটি নতুনভাবে করার জন্য কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুয়াকাটা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, পৌর প্যানেল মেয়র মো. মনির শরীফ, পৌর কাউন্সিলর আবুল হোসেন ফরাজী, মো. মজিবর রহমান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আকন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা