ছবি: সংগৃহীত
সারাদেশ

উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলা শুরু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে নতুনের অংকুর’- এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ২৮তম বইমেলার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবি

শনিবার (১০ ফেব্রুয়ারী) ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে সকাল ১১টায় বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সক্রিয় সদস্য জিয়ন রায়হানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যকার, লেখক, সাহিত্যিক ও ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুল ইসলাম জাহিদ।

আরও পড়ুন: কক্সবাজার থেকে যাচ্ছে সেন্টমার্টিনের জাহাজ

উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ এর সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলার বি.এম.এ সাধারণ সম্পাদক ডা. লোকমান হাকিম, উলিপুর সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ জুলফিকার আলী সেনা।

আরও পড়ুন: ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা

উদ্বোধক তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীকে বলে উলিপুরের সংস্কৃতিসহ সকল অবহেলিত বিষয়গুলোকে সাজিয়ে তোলা হবে।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সকল আয়োজকদের ধন্যবাদ জানান এবং সবাইকে বই পড়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা