ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে জোতদারদের কবল থেকে ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজার থেকে যাচ্ছে সেন্টমার্টিনের জাহাজ

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর ব্যাগ্গা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৭০০ ভূমিহীন পরিবারের ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার চর ব্যাগ্গা গ্রামের সফি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ভূমিদস্যুদের অত্যাচার থেকে রক্ষার দাবিতে আমরা এখানে মানববন্ধন করছি। মানববন্ধনে ফিরোজ নামে এক ব্যক্তিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তার অত্যাচার এবং তার আলো মাঝি ও বাদশা বাহিনীর বিচার দাবি করা হয়।

আরও পড়ুন: চায়ের দোকানে আগুন, নিহত ১

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলা উদ্দিন ওরফে আলো মাঝি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমি একজন্য ব্যবসায়ী। এ জায়গার মালিক জমিদার হাট এলাকার ফিরোজ ওরফে এলাহী ফিরোজ। তবে আমি ভূমিহীনদের ওপর হামলার সাথে জড়িত নেই।

অপরদিকে অভিযোগের বিষয়ে জানতে এলাহী ফিরোজের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: মর্টার শেল ও গুলির শব্দে টেকনাফে আতঙ্ক

মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. ইরান, নুরুল হক, নুরুল আলম, বেলায়েত, সফি চৌধুরী জামে মসজিদের ইমাম মো. আব্বাস হুজুর প্রমুখ।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, এ জায়গা নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে। আদালত এ জায়গায় দুপক্ষের ওপর স্থিতবস্থা জারি করে। ওই মামলা শেষ হলে প্রকৃত ভূমিহীন থাকলে তাদের মধ্যে বন্দোবস্ত দিতে কোনো সমস্য নেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা