সংগৃহীত ছবি
সারাদেশ

পুলিশ নিহতের ঘটনায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: গাজীপুরে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় চালক-হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ট্রাক চাপায় প্রাণ গেল শিশুর

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মোহাম্মদ নাজির আহমেদ খান সকালে নিজ কার্যালয়ে এসব তথ্য বলেন ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বিপরীতে ফুটওভার ব্রিজের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার

গ্রেফতার হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আন্দারিয়া পাড়ার আব্বাস আলীর ছেলে বাসচালক ফয়সাল আহম্মেদ (৩০) ও মাগুরার মহম্মদপুর থানার যশোবন্তপুর এলাকার মান্নাফ মোল্লার ছেলে বাসের হেলপার হাবিবুর রহমান (৩০)।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বাসচাপায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান নিহত ও অপর এক পুলিশ সদস্য গুরুতর আহত হন।
আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিসি নাজির বলেন, বিশ্ব ইজতেমার নিরাপত্তায় স্থাপন করা সিসি ক্যামেরার রিয়েল টাইম ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বাসটি শনাক্ত করা হয়। টঙ্গীতে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে মানিকগঞ্জ থেকে আসা এএসআই হাসানুজ্জামান টঙ্গীপূর্ব থানার স্টেশন রোড এলাকায় (পুলিশের চেকপোস্ট) ডিউটিতে ছিলেন। সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনের সময় গত ২ ফেব্রুয়ারি ভোরে এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামানকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা